শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৬ জন রোগী শনাক্ত হয়েছে।

আজ রোববার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের, ১ জন ময়মনসিংহ বিভাগের, ১ জন চট্টগ্রাম বিভাগের ও ১ জন রাজশাহী বিভাগের।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৪৪ শতাংশ। এদের নিয়ে দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ২৪ জনের।

নতুন একজনকে নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৩৯ জনে। গত একদিনে করোনা আক্রান্ত ৭৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৭ হাজার ২৯৭ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ