বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ইংলিশ মিডিয়াম মাদরাসাও প্রয়োজন: মাওলানা আনাস মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। আল্লামা শাহ আহমদ শফী রহ এর ছেলে, আত্মশুদ্ধি ও ইসলাহে নফসের দেশের বৃহত সংগঠন আঞ্জুমানে দাওয়াতে ইসলাহের আমীর শাইখুল হাদিস মাওলানা আনাস মাদানী নারায়ণগঞ্জের গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটে এসেছেন।

আজ রোববার বিকালে সিদ্ধিরগঞ্জের ওমরপুরে অবস্থিত গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটে আসেন। ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্য বয়ান পেশ করেন। তিনি বলেন, গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট নিঃসন্দেহে দীনের বড় ধরণের কাজ আঞ্জাম দিচ্ছে। এ ধরনের ইংলিশ মিডিয়াম মাদরাসা বাংলাদেশের সর্বত্র হওয়া উচিত।

তিনি আরো বলেন, আমার প্রিয় ছাত্র মাওলানা মানফুজুর রহমান যে প্রতিষ্ঠান করেছে এখান থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জন করে দেশে এবং দেশের বাহিরে আন্তর্জাতিক পর্যায়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে পারে এই কামনা করি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাতুয়াইল ইছলাহুল উম্মা মাদরাসার মুহতামিম মুফতি আজিজুল ইসলাম কাসেমী। মাওলানা আব্দুর রহমান কাসেমী মুহতামিম চট্টগ্রাম বাশখালী জলদী মাদরাসা।

উল্লেখ্য, গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটে এই প্রথম বাংলাদেশে গ্রুপ প্রতি ৫ জন শিক্ষার্থীর পাঠদানের জন্য ১জন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্ত নিবেদিতপ্রাণ অভিজ্ঞ শিক্ষক নিযুক্ত থাকেন তারা সার্বক্ষণিক শিশুদেরকে আনন্দের সাথে না মেরে, মজা করে মুখে মুখে মশ্বকের মাধ্যমে হাতে কলমে পাঠদান করান। যাতে ৪বছর বয়সি শিশু ভর্তি হওয়ার ১ বছরের মধ্যে নাজেরা শেষ করে হিফয শুরু করার যোগ্য হিসেবে গড়ে উঠে।

মেধা অনুযায়ী তাকত্বী,তদভীর ও হদর মশকের মাধ্যমে পূর্ণ কোরআনুল কারীমের দরস সম্পন্ন করে নাজেরা বিভাগেই ৫পারা হিফয সম্পন্নসহ ৭০% পুরা কুরআনুল কারিম মুখস্থ করানো হয়।

ভর্তি হওয়ার ৩ বছরের মধ্যে অনর্গল ইংলিশে কথা বলতে সক্ষম হয়,এবং ভর্তির ৫ বছরের মধ্যে ইংরেজি -আরবি ও বাংলায় ইসলামিক বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে বিষয় ভিত্তিক বক্তব্য দিতে সক্ষম হয় ও একই সঙ্গে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার পাশাপাশি প্লে-থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়বে ইংরেজি মাধ্যমে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ