শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং

এসএসসিতে ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় পাস ১০৯, জিপিএ-৫ ১০৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ১০৯ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। জিপিএ-৫ও পেয়েছেন ১০৯ জন।

শনিবার (২৪ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলের তথ্যানুযায়ী, ৩৬ হাজারের বেশি শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করে। আবেদনকৃতদের মধ্যে ফেল থেকে পাস করেছে ১০৯ জন। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১০৯। সর্বমোট ৭২৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

এর আগে গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মোট ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। জিপিএ-৫ পেয়েছিল দুই লাখ ৬৯ হাজার ৬০২ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ