সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব

ফিলিস্তিনি ভূখণ্ডে দূতাবাস খুলছে চিলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দূতাবাস খোলার পরিকল্পনা করছে চিলি। গত বুধবার এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক এ তথ্য জানিয়েছেন।

চিলির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিয়া উরেজোলা গতকাল বৃহস্পতিবার এ পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। তবে এটি বাস্তবায়নের কোনো সময়সীমা জানাননি তিনি। একই সঙ্গে দেশটি ফিলিস্তিন ও ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া অব্যাহত রাখবে বলেও জানান উরেজোলা।

এর আগে গত বুধবার রাজধানী সান্তিয়াগোতে ফিলিস্তিনি সম্প্রদায়ের আয়োজিত এক অনুষ্ঠানে গ্যাব্রিয়েল বোরিক এ সিদ্ধান্ত ঘোষণা করেন। সেখানে তিনি বলেন, ‘এটা বলে আমি একটি ঝুঁকি নিচ্ছি। আমরা ফিলিস্তিনে চার্জ ডি অ্যাফেয়ার্স থেকে আমাদের সরকারি প্রতিনিধিত্ব বাড়াতে যাচ্ছি। আমরা এখন দূতাবাস খুলতে যাচ্ছি।’

চিলির এ পদক্ষেপের ভূয়াসী প্রশংসা করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে প্রকাশ্যে কোনো বিবৃতি দেবে না বলে জানিয়েছে চিলির ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্র। সূত্র: আলজাজিরার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ