সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ঢাকায় দূতাবাসকর্মীদের নিরাপত্তা চাইল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশের পর এবার বাংলাদেশে দূতাবাসকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ফোন করে এ নিয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যান।

এক বিবৃতিতে তাদের মধ্যে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস।

তিনি বলেন, উপ-পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্ক শক্তিশালীকরণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ফোনালাপের বিষয়ে এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম টেলিফোনে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পারস্পরিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেন। অন্যান্য বিষয়ের মধ্যে তারা কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা সনদের বিষয়ে পারস্পরিক অঙ্গীকারের বিষয়ে আলোচনা করেন।

আরও বলা হয়েছে, শাহরিয়ার আলম এটা নিশ্চিত করেছেন, বাংলাদেশে কূটনৈতিক সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি টেলিফোনে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, রাষ্ট্রদূতেরা বরাবরের মতো পর্যাপ্ত নিরাপত্তা পেতে থাকবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতদের জনসমক্ষে বিবৃতি দেওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বুঝতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোনালাপকালে ওয়েন্ডি শারম্যান তার বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার পরিষদে নির্বাচনে বাংলাদেশের বিজয়ের জন্য তিনি প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন করায় সন্তোষ প্রকাশ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ