শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

শনিবার বেফাকের আমেলা বৈঠক, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর শনিবার।

জানা যায়, কাজলার বেফাকের নতুন ভবনের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রতিষ্ঠানটির আমেলার সদস্যগণ উপস্থিত থাকবেন। বৈঠকে সভাপতিত্ব করবেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান।

আসন্ন আমেলা বৈঠকে কী কী বিষয় প্রাধান্য পেতে পারে? এ বিষয়ে জানতে চেয়েছিলাম বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরীর কাছে। তিনি বলেন, বেফাকের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন মাস পর পর আমেলা বৈঠক অনুষ্ঠিত হতে হয়; যেখানে গত তিন মাসে গৃহিত বিভিন্ন সিদ্ধান্ত পাশ করা হয়। আসন্ন আমেলা বৈঠকে সাম্প্রতিক বেশ কিছু ইস্যু ও বেফাকের নিজস্ব এজেন্ডা নিয়ে আলোচনা হবে।

গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী ২০২৩ সালের ফেব্রুয়ারির ভেতর বেফাকের ১১ তম কাউন্সিল হওয়ার কথা। এ আমেলা বৈঠকে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে কী না? জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। গঠনতন্ত্র অনুযায়ী পাঁচ বছর পর পর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার বিধান। যথা সময়ে সে বিষয়ে সিদ্ধান্ত আসবে।

প্রসঙ্গত, বেফাকের গঠনতন্ত্র অনুযায়ী পাঁচ বছর পর পর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে কিছুটা দেরিতে অনুষ্ঠিত হয়েছিল দশম কাউন্সিল। ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হয়েছিল সে কাউন্সিল; যেখানে আল্লামা শাহ আহমদ শফিকে সভাপতি ও ফরিদাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুসকে মহাসচিব নির্বাচিত করা হয়।

পরবর্তীতে আল্লামা শাহ আহমদ শফির মৃত্যু ও মাওলানা আব্দুল কুদ্দুসের পদত্যাগের কারণে ২০২০ সালের ৩ অক্টোবর আমেলা বৈঠকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হোন আল্লামা মাহমুদুল হাসান এবং ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হোন মাওলানা মাহফুজুল হক।

এদিকে বেফাক সংশ্লিষ্ট মাদরাসা ও দেশের শিক্ষাবিদগণের প্রশ্ন, ‘দশম কাউন্সিলের মতো ১১তম কাউন্সিলও কাল ক্ষেপন করে অনুষ্ঠিত হবে নাকি যথাসময়ে আগামী ফেব্রুয়ারি মাঝেই অনুষ্ঠিত?’ সব প্রশ্নে উত্তর হয়তো শনিবারের আমেলার বৈঠক শেষে জানতে পারবেন বেফাকের গুণমুগ্ধরা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ