শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

খুলনায় প্রথমবারের মতো ইসলামী বই মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী বুধবার (২১ ডিসেম্বর) থেকে খুলনায় পাঁচ দিনব্যাপী ইসলামী বইমেলা শুরু হতে যাচ্ছে। যা খুলনায় প্রথমবারের মতো ইসলামী বই মেলার আয়োজন। মেলা শেষ হবে আগামী ২৫ ডিসেম্বর।

বুধবার (২১ ডিসেম্বর) মহানগরীর গল্লামারী লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিকেলে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইমদাদুল হক।

বাংলাদেশ সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশক সমিতি এ মেলার আয়োজন করেছে। ইসলামী বইমেলায় অংশগ্রহণ করবে দেশের অভিজাত ও শীর্ষ প্রকাশনা সংস্থাগুলো।

মুসলিম ধর্মাবলম্বীরা নিজের ধর্মজ্ঞান, বৃদ্ধি এবং ইসলামিক সমাজ ও নৈতিক জীবন-যাপনের জন্য ইসলামিক বইয়ের বিকল্প নেই। বিষয়টি সামনে রেখেই পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ মেলায় পাওয়া যাবে।

জানা গেছে, দেশের স্বনামধন্য ইসলামী বইয়ের ২৪টি প্রকাশনা খুলনার এ মেলায় অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চালু থাকবে। মেলা শেষ হবে আগামী ২৫ ডিসেম্বর।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ