সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সংসদের শীতকালীন অধিবেশন শুরু ৫ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় সংসদের ২১তম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আসছে ৫ জানুয়ারি শুরু হবে এই অধিবেশন। নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুর দিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি।

তবে এবারের সংসদে থাকছে না বিএনপি। সম্প্রতি দলটির সদস্যরা পদত্যাগ করেছেন।

সংসদের নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা তার ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন।

বছরের প্রথম অধিবেশনের শুরু উপলক্ষে রীতি মেনে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হবে রাষ্ট্রপতিকে।

একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ৫ জানুয়ারি বিকেল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হবে। গত ৬ নভেম্বর সংসদের ২০তম অধিবেশন সমাপ্ত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ