তরিকুল ইসলাম মুক্তার।। আল্লাহ তায়ালা মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষ এ দুনিয়ায় এসে আল্লাহ তায়ালার ইবাদত-বন্দেগী করবে, এটাই তার সৃষ্টির মূল রহস্য।
যেমনটি এক হাদীস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-আল্লাহ তায়ালা গোটা পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য এবং মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তায়ালার নির্দেশনা মোতাবেক ইবাদত বন্দেগী জীবন-যাপন করে চিরস্থায়ী জীবন তথা আখেরাতের কামিয়াবী অর্জন করার জন্য।
আর এই ইবাদত বন্দেগীর পদ্ধতি ও তার নিয়ম-কানুন কী হবে, এর পরিপূর্ণ বিবরণ ও তার বাস্তবায়ন দেখিয়ে গিয়েছেন নবী-রাসূল গণের মাধ্যমে। যারা মানুষকে তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের সকল বিষয়ে সুন্দর পালন করার নিয়ম-নীতি ও দিক-নির্দেশনা দিয়ে গেছেন।
যেমন নামাজ কিভাবে পড়তে হবে, রোজা, হজ্ব, জাকাত, সমস্ত জিনিস এবং মানুষের কাছে আল্লাহ তায়ালার পরিচয় তুলে ধরা, আল্লাহ তায়ালার দ্বীনের প্রচার-প্রসার করা এবং তাঁর ইবাদতের পথ ও পন্থা বাতলে দেওয়া- এরই নাম হল দাওয়াত ও তাবলীগ।
এই দাওয়াত ও তাবলীগের ধারাবাহিকতায় আগমন করেন আখেরী নবী হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি সর্বশেষ নবী ও রাসূল। উনার পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না। তাঁর মাধ্যমে আল্লাহ তায়ালা এ দ্বীনের পূর্ণতা দান করেছেন।
এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থাৎ আমি আজ তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম। আর আমার নিয়ামতকে তোমাদের ওপর পূর্ণতা দান করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে পছন্দ করলাম”। (সূরা মায়েদাহ আয়াত-৩)।
সুতরাং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এ দ্বীন ইসলামের পূর্ণতা দেওয়া হয়েছে যার ফলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কোনো নবী-রাসূল আসবেন না।
আল্লাহ রাব্বুল আলামীন অনুগ্রহ করে আমাদেরকে সেই আখেরী নবী হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। যেই উম্মতকে আল্লাহ তায়ালা সর্বদিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেমন- এই উম্মতের আগে অন্য কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। এই উম্মতের হায়াত হবে অল্প এবং আ’মালও হবে কম। কিন্তু বিনিময় বা সাওয়াব হবে অন্যদের থেকে অনেক বেশী।
একে একে লক্ষাধিক নবী-রাসূল আল্লাহ তায়ালা দুনিয়াতে পাঠিয়েছেন। এভাবে নবী-রাসূলদের ধারাবাহিকতা শেষ হওয়ার পর আল্লাহ তায়ালা সর্বশেষ আমাদের নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক