বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

গোপালগ‌ঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় মসজিদের ইমাম নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী‌তে প্রাইভেট কারের ধাক্কায় হেদায়েত উল্লাহ (২০) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চাপ্তা রাখী এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আবু নাইম মোজাম্মেল হক।

নিহত ইমাম হেদায়েত উল্লাহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের এনায়েত উল্লাহর ছেলে। তিনি ফুকরা সরদারপাড়া নতুন জামে মসজিদে ইমামতি করতেন।

ওসি আবু নাইম মোজাম্মেল হক বলেন, হেদায়েত উল্লাহ মোটরসাইকেলে করে ফুকরা সরদার পাড়া মসজিদ থেকে ভাটিয়াপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় চাপ্তা রাখী এলপিজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেট কার পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ