মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

শেখ হাসিনাই সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শেখ হাসিনাই সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আজকে পাকিস্তানের আমাদের চেয়ে শক্তিশালী আত্মসামাজিক কোনো বিষয়ই নেই, শক্তিশালী তাদের শ’খানেক পরমাণবিক বোমা আছে। আমাদের কাছে বিধ্বংসী বোমা নেই। তাছাড়া অন্য কোনো অংশে পাকিস্তান আমাদের বিট করতে পারেনি।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভার স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় অনুষ্ঠানটি সভাপত্বি করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর একটি উদ্ধৃতি উল্লেখ করে কাদের বলেন, আত্মশক্তি হলো মূল কথা। সেই আত্মশক্তিতে আমরা আজকে বলিয়ান একটা জাতি। সারা পৃথিবীতে মহামন্দা তক্ত বার্তাস। এই তক্ত বাতাসের আচঁ আমাদের এখানেও লেগেছে। সংকটের মধ্যে শেখ হাসিনাই এক মাত্র নেতা, যিনি সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন।

গত আগস্ট মাসের পাকিস্তানের একটি পত্রিকার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, পাকিস্তানের পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়শী প্রশংসা করে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাকিস্তানের এক প্রদেশে সাবেক মুখ্য সচিব সাহেব একটি নিবন্ধন লিখেন। সেখানে তিনি লিখেছেন, পাকিস্তানের তুলনায় ১৯৭০ সালে দেশটি ৭৫ শতাংশ দরিদ্র ছিল। কিন্তু এখন পাকিস্তানের চেয়ে ৪৫ শতাংশ ধনী। স্বাধীনতা চেয়ে, স্বাধীনতা এনে বঙ্গবন্ধু ভুল করেননি। পাকিস্তানের ১৫৪৩ ডলারের তুলনায় বাংলাদেশে এখন মাথা পিছু আয় ২ হাজার ২২৮ ডলারে ওপরে। এটা পাকিস্তানের ওই পত্রিকার সংখ্যা।

এখন বাংলাদেশ পাকিস্তানের তুলনায় জিডিপি ৪৪৩.৩২ বিলিয়ন। পাকিস্তান ৩০৭.১৯ বিলিয়ন ডলার। পার ক্যাপিট্যাল ইনকাম বাংলাদেশ ২ হাজার ৮২৪, পাকিস্তান ১৬৫৮। জিডিপি গ্রোথ ৭.৫ শতাংশ বাংলাদেশ, পাকিস্তান ২ শতাংশ। ইউএস ডলার আমাদের ১০৪ টাকায় ৬২ পয়সা। পাকিস্তানের ২২৫ টাকায় ৯২ রুপি। আমাদের ডাবলের চেয়ে অনেক কম। মানুষের গড় আয়ু হিসেবে আমাদের ৭৩, পাকিস্তানের ৬৭ বছর। রিজার্ভ আমাদের ৪৮ থেকে বিশ্ব পরিস্থিতির কারণে ৩৪ বিলিয়ন, পাকিস্তানের ৬.৭ বিলিয়ন এই মুহূর্তে। স্বাক্ষরতায় আমাদের ৭৪.৬ আর পাকিস্তানে ৫৮ শতাংশ। আমি তুলনামূলক চিত্রটা তুলে ধরলাম এই কারণে যে, পাকিস্তান থেকে স্বাধীনতা ছিনিয়ে এনে, এই বিজয় ছিনিয়ে এনে, বঙ্গবন্ধু জাতির পিতা বিন্দুমাত্র ভুল করেননি।

তিনি বলেন, সব শিক্ষাই আছে, আমরা শেখ হাসিনার কাছ থেকে শিখব। এই পরিবার থেকে শিক্ষার আছে। আজকে সততা, সাহস কোথাও যেতে হবে না, কোনো মনীষী নিবন্ধন পড়তে হবে না। আমাদের জাতির পিতা থেকে আমরা শিক্ষা নেব। এই জনপদে বঙ্গবন্ধু নেই, এই জনপদে শেখ হাসিনাও একদিন থাকবেন না। কিন্তু তাদের উত্তরাধিকার বেঁচে থাকবে। স্বাধীনতার উত্তরাধিকা বেঁচে থাকবে, বেঁচে থাকবে মুক্তির উত্তরাধিকার।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ