বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষ, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায়  কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার গৌরীপুর রাবেয়া সিএনজি পেট্রোল পাম্পে ইউটার্নের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া লাইনের একটি যাত্রীবাহী বাস গৌরীপুরের পেট্রোল পাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ সামনে একটি মোটরসাইকেল চলে আসে। এটিকে রক্ষা করতে সাইড দিতে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের সঙ্গেও ধাক্কা লাগে বাসটির। এতে মোটরসাইকেলে থাকা দু’জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দাউদকান্দি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে পাঠিয়েছে এবং ৭জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তারা আহতদের উদ্ধার করে বেশ কয়েকজনকে গৌরীপুর হাসাপাতালে পাঠিয়েছে।

৭ জনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ