বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে মেট্রোরেল উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের অভ্যর্থনা উপকমিটির প্রস্তুতি সভায় এ তথ্য জানান তিনি। এসময় তিনি বলেন, দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম অংশ উদ্বোধন হবে আগামী ২৮ ডিসেম্বর।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ওরা সমালোচনা করুক, আমরা কাজ করে তার জবাব দেবো। বিএনপির মুখে রাষ্ট্রকাঠামো মেরামতের কথা শুনলে হাসি পায়। যারা রাষ্ট্রকে ধংসের দ্বারপ্রান্তে নিয়েছিল, তারা কিভাবে মেরামত করবে?

বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশের বিষয়ে তিনি বলেন, স্বাধীনতার স্মৃতি বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে তারা গেল না, গেল গরুর হাটে (গোলাপবাগ মাঠ)। তাদের সব স্বপ্ন কর্পুরের মতো উড়ে গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ