শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ফ্রান্সে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফ্রান্সের লিঁও শহরের ভলক্স-এন-ভেলিনের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ শিশুসহ ১০ জন মানুষ নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। তবে কিভাবে আগুন লাগল এবং আগুনের সূত্রপাত কিভাবে হলো সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

লিঁওর স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুক্রবার রাত ৩টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে প্রথম আগুন লাগার খবর পৌঁছায়। এরপর ৩টা ২৫ মিনিটের মধ্যে ৬৫টি গাড়ি নিয়ে ১৭৬ জন ফায়ার কর্মী দুর্ঘটনাস্থলে চলে যান।

জরুরি পরিষেবার দেওয়া তথ্য অনুযায়ী, আগুন লাগে একটি সাত তলা ভবনে। এই অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। এরমধ্যে রয়েছেন ফায়ার সার্ভিসের দু’জন কর্মী।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ল্ড ডারমাঁ জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে অগ্নি দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে এবং তিনি এ ব্যাপারে খোঁজ খবর রাখছেন।

দুর্ঘটনাস্থলের পাশের এক বাসিন্দা ফরাসি সংবাদমাধ্যম বিএমএফ টিভিকে বলেছেন, ‘যারা নিহত হয়েছেন তাদের কথা চিন্তা করে আমি কান্না করছি।’

আরেকজন বাসিন্দা জানিয়েছেন, যে ভবনটিতে আগুন লেগেছে সেখান থেকে ১০০ মিটার দূরে থাকেন তিনি। আগুন লাগার পর মানুষের চিৎকার চেঁচামেচিতে ঘুম থেকে জেগে ওঠেন। তিনি বলেছেন, ‘আমরা চিৎকার শুনতে পাই, শিশুরা কান্না করছিল। আমরা যখন জানালা খুলি তখন দেখি ধোঁয়া বের হচ্ছে। দ্রুত আমরা নিচে নেমে যাই।’

তিনি আরও জানিয়েছেন, অন্যান্য প্রতিবেশীরা সিঁড়ি নিয়ে আসেন এবং দুর্ঘটনাকবলিত ভবনের দোতলা থেকে কয়েকজনকে উদ্ধার করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ