মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত কাতারের হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ 

অজু করার সময় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে ফজরের নামাজের জন্য অজু করার সময় মো. সাদির আহমেদ ভুলু নামে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বাথরুমে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মৃত্যুকালে সাদির আহমেদ ভুলুর বয়স হয়েছিল ৬২ বছর। তার এক ছেলে এক মেয়ে ও স্ত্রী রয়েছেন। তিনি নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন।

তার ছেলে ফিরোজ কবির সুমন জানান, গ্রামের একটি তাফসীর মাহফিল থেকে ভোররাতে বাসায় ফেরেন তার বাবা। পরে ভোরে ফজরের নামাজের জন্য অজু করতে গিয়ে বাথরুমে পড়ে হার্ট অ্যাটাক করেন৷ এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ