মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

জনগণ বার্তা দিয়েছে, তারা পরিবর্তন চায়: খন্দকার মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনগণ বার্তা দিয়েছে, তারা এই সরকারকে আর দেখতে চায় না। তারা পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (১৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের এই চাওয়াকে বাস্তবায়ন করতে গণতন্ত্রকামী সবাইকে এগিয়ে আসতে হবে। গোলাপবাগ মাঠে ঘোষণা করা ১০ দফা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যত বাধা বিপত্তিই আসুক।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বর্তমান সরকার, জনগণের সরকার নয়। তাই এই সরকারের জনগণের প্রতি ভ্রুক্ষেপ নাই। আজকে এ দেশের জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত, মানবাধিকার থেকে বঞ্চিত, মৌলিক অধিকার থেকে বঞ্চিত এবং দেশের অর্থনীতি বিপর্যস্ত। আমাদের ১০টি সমাবেশে জনগণ পরিষ্কারভাবে ব্যক্ত করেছে—যারা গণতন্ত্র হত্যা করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, সমাজকে ধ্বংস করেছে, তারা এই রাষ্ট্রকে মেরামত করতে পারবে না। তাই তারা (জনগণ) পরিবর্তন চায়।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, দেশের মানুষের অধিকার রক্ষার সংগ্রামকে সরকার রুখে দিতে চায়। কিন্তু ইতিহাস সাক্ষী অধিকার রক্ষার সংগ্রামকে কখনো দমানো যায় না। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শামিল হতে সবাইকে আহ্বান জানান তিনি।

বিএনপির আয়জনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, শাহজাহান ওমর, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ