সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

বিশ্বে করোনায় ৪৮৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৮৮ জনের মৃত্যু হয়েছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৯৮৫ জন।

আজ সোমবার (১২ ডিসেম্বর) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ১৭৪ জন এবং মারা গেছেন ১৯০ জন।

রাশিয়ায় মৃত্যু হয়েছে ৫১ জন এবং আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৬ জন। ব্রাজিলে মৃত্যু হয়েছে ৪০ জন এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৬৯ জন। দক্ষিণ কোরিয়া আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৩১৯ জন এবং মারা গেছেন ৪০ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৮৯ জন এবং মৃত্যু ২৬ জনের।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ১৪ জন। মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৫৮ হাজার ৪৯৩ জনের। সুস্থ হয়েছেন ৬২ কোটি ৯১ লাখ ২৭ হাজার ৮৮৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ