শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

লটারির মাধ্যমে ভর্তির ফলে শিশুদের ওপর মানসিক চাপ কমবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সকল শিক্ষা প্রতিষ্ঠানকেই মানসম্পন্ন হতে হবে। ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির ফলে শিশুদের ওপর মানসিক চাপ কমবে। এমন কথা জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ সোমবার (১২ ডিসেম্বর) ২০২৩ শিক্ষাবর্ষে সরকারি স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রমের ডিজিটাল লটারি উদ্বোধন শেষে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি জানান, ডিজিটাল লটারি পদ্ধতিতে নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিযুদ্ধও থামবে। কোচিং সেন্টারসহ বিভিন্ন মহলের ভর্তি বাণিজ্যও বন্ধ হবে। ডা. দীপু মনি বলেন, শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে সরকার। ১১০ টাকায় ৫টি বিদ্যালয়ে ভর্তির জন্য পছন্দের তালিকাও দিতে পেরেছে। এ কার্যক্রমে সফটওয়্যারে কোনো জটিলতা হলে তা কম্পিউটারাইডজ পদ্ধতিতে নিরসন করা হবে।

তিনি আরও জানান, আগামীকাল বেসরকারি মাধ্যমিক স্কুলে শুরু হবে ডিজিটাল লটারি পদ্ধতি। কোনো শিক্ষার্থী বাদ পড়বে না, সবাই ভর্তির সুযোগ পাবে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ