বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ ৮ বছর পর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আজ রোববার (১১ ডিসেম্বর)। এ সম্মেলনকে ঘিরে শহর জুড়ে চলছে নানান আয়োজন। ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।

মানিকগঞ্জ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে দুপুর ২টায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধন করবেন সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৭ জানুয়ারিতে জেলা আওয়ামী লীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন বছর পর পর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার নিয়ম থাকলেও নানা কারণে তা হয়ে ওঠেনি।

এবারের সম্মেলনকে সামনে রেখে এরই মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার কাউন্সিল শেষ করেছে জেলা আওয়ামী লীগ। দৌলতপুর ও শিবালয় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি এবং সম্পাদক পদে ভোট হয়েছে। বাকি উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ডগুলোতে সমঝোতার ভিত্তিতেই নেতা নির্বাচন করা হয়।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ