মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

চলতি সপ্তাহের মধ্যে শৈত্যপ্রবাহের আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৪ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে দেশের দুই থেকে তিনটি স্টেশনে শৈত্যপ্রবাহ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার (১১ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপের শঙ্কা তৈরি হয়েছে, যা সর্বোচ্চ নিম্নচাপে রূপ নিতে পারে। এ লঘুচাপটি তৈরি হলেও ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই।

মো. ওমর ফারুক বলেন, আগামী ১৬ বা ১৭ ডিসেম্বর লঘুচাপটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। তবে বাংলাদেশে এর প্রভাব আসার সম্ভাবনা নেই। এছাড়া ডিসেম্বরের দিকে আমাদের এখানে পশ্চিমা বাতাসের জোর থাকার কারণে বেশিরভাগ লঘুচাপ বা নিম্নচাপ আসতে পারে না। তবে আমরা আশা করছি, এটি লঘুচাপ থেকেই বিদায় নেবে।

তিনি বলেন, আগামী ২০ ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য হারে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। মাঝখানে সামান্য তাপমাত্রা কমলেও তা আবার বাড়বে। তবে আগামী ১৪ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে দুই থেকে তিনটি স্টেশনে শৈত্যপ্রবাহ আসতে পারে। তবে এটি উল্লেখযোগ্যভাবে আসবে না।

এছাড়া, রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুন্ড ও শ্রীমঙ্গলে ৩১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আবহাওয়ার সিনপটিক অবস্থা তুলে ধরে এ আবহাওয়াবিদ জানান, তামিলনাড়ু এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ ও পরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। পরে এটি উত্তর অভ্যন্তরীণ তামিলনাড়ু এবং তৎসংলগ্ন দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক ও উত্তর কেরালা এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করে গুরুত্বহীন হয়ে পড়েছে। বর্তমানে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ