শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপির ৭ সংসদ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর গোলাপবাগে বিএনপির বিভাগীয় গণসমাবেশে জাতীয় সংসদ থেকে পদত্যাগের এই ঘোষণা দিয়েছেন বিএনপির সাতজন সংসদ সদস্য।

বিএনপির সংসদ সদস্যরা জানান, তারা দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে পার্লামেন্ট থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

৩৫০ আসনের সংসদে বিএনপির সাতজন সংসদ সদস্য হলেন উকিল আব্দুস সাত্তার, হারুন-অর রশীদ, জি এম সিরাজ, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান, মোশাররফ হোসেন ও রুমিন ফারহানা।

সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা পদত্যাগের ঘোষণা দিয়ে সমাবেশে বলেন, আমরা ইতোমধ্যে স্পিকারকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আজ কালের মধ্যে স্বশরীরে সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে আসব।

তিনি বলেন, এই অবৈধ পার্লামেন্টে আমরা আর প্রতিনিধিত্ব করব না। জনগণের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রাজপথে থেকে ভূমিকা রাখব।

জিএম সিরাজ এমপিও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। আর হারুন অর রশিদ দেশের বাইরে থাকায় ই-মেইলে পদত্যাগ করেছেন বলে দলের নেতারা জানিয়েছেন।

এর আগে বিএনপির একাধিক নেতা গণমাধ্যমকে বলেন, রাজপথে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের পাশাপাশি সংসদ থেকে বিএনপির সংসদ-সদস্যদের পদত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে বিএনপি। এ নিয়ে দলের নীতিনির্ধারকরা দফায় দফায় বৈঠক করেছেন। স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে। বেশিরভাগ শীর্ষ নেতাই এমপিদের পদত্যাগ করা উচিত বলে মত দেন।

বিএনপি নেতারা মনে করেন, তারা সংসদ বিলুপ্ত করার দাবি জানাচ্ছে, আবার এমপিরা সংসদে আছেন, এটা স্ববিরোধী। তাই বিএনপির এমপিরা সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

দলের সিগন্যাল পেয়ে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের জন্য প্রস্তুত ছিলেন। হাইকমান্ডের নির্দেশ পাওয়ার পরপরই তারা আজ পদত্যাগের ঘোষণা দিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ