শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

কুমিল্লায় লেখিয়ে তরুণদের সাহিত্য সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। কুমিল্লায় লেখিয়ে তরুণদের নিয়ে ‘তরণী যাত্রীদল’-এর ৮ম সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় তরুণ আলেম, লেখক, অনুবাদক মুহিউদ্দীন আহমাদ মাসূম-এর সভাপতিত্বে কুমিল্লা আয়েশা ছিদ্দিকা রা. মহিলা মাদরাসা কমপ্লেক্সে এ সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মুহাম্মদ আশরাফ আলী। সভায় স্বরচিত লেখা পাঠ, পরামর্শ গ্রহণ ও পঠিত লেখার উপর আলোচনা হয়। আলোচনা করেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, লেখক-অনুবাদক শামসুদ্দীন সাদী, অনুবাদক মাও. এনামুল হক মাসউদ।

লেখাপাঠ ও পরামর্শে অংশগ্রহণ করেন আবদুল্লাহ রুবেল, মুফতি আশরাফ আলী তানবির, মাও. তাওফিক হাসান তানভির, নুরুজ্জামান রাফি, আবু হানিফ পাটোয়ারী, সাব্বির আহমাদ প্রমুখ।

কুমিল্লা অঞ্চলে লেখালেখি ও সাহিত্যচর্চার পরিবেশকে আরও ব্যাপক ও গতিশীল করার লক্ষ্যে সভায় বিভিন্ন পরামর্শ ও সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে সাহিত্যসভা নিয়মিতভাবে আয়োজন করা, ব্যাপকভাবে অংশগ্রহণ নিশ্চিত করা, সম্ভব হলে সাহিত্যপত্র ‘তরণী’ পুনরায় প্রকাশ করার উদ্যোগ নেওয়া। মাঝে মাঝে লেখালেখির বুনিয়াদি কর্মশালার ব্যবস্থা করার উপর জোর দেওয়া হয়।

৯ম সাহিত্যসভা আগামী জানুয়ারির ৬ তারিখ শুক্রবার একই সময় ও স্থানে আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রশ্নোত্তর, আপ্যায়ন ও দোয়া-মুনাজাতের মধ্য দিয়ে সভার সফল সমাপ্তি হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ