বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭


সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরবর্তী দুই দিনে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তত্সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তৃত রয়েছে।

লঘুচাপের বিষয় আবহাওয়াবিদ মনোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।এটি সৃষ্টি হলে সোমবারের মধ্যে সৃষ্টি হবে। ’

আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ