শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রমজানের আগেই পণ্যের ন্যায়সঙ্গত মূল্য নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ ও মজুত নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেছেন, সরকার এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রমজান মাসসহ সারা বছর দেশের মানুষ যাতে প্রয়োজনীয় পণ্য ন্যায়সঙ্গত মূল্যে পেতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে।

আজ রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির অষ্টম সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রয়োজনীয় পণ্য আমদানি করতে এলসি খোলার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সয়াবিনের পাশাপাশি ভোজ্য তেল সানফ্লাওয়ার ও ক্যানোলা আমদানি শুল্ক কমিয়ে আমদানি বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। প্রয়োজনীয় পণ্য আমদানি, সরবরাহ, মজুত ও মূল্য বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার একটি কো-অর্ডিনেশন সেল গঠন করে সার্বিক সহায়তা দেবে।

তিনি আরও বলেন, চলমান বিশ্ব পরিস্থিতি মোকাবিলা করতে সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষ যেন কষ্ট না পান, সেজন্য যা কিছু করা প্রয়োজন সরকার সবকিছুই করবে। পণ্যের মূল্য যুক্তিসঙ্গত পর্যায়ে রাখার জন্য সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের রফতানি বাণিজ্য এগিয়ে যাচ্ছে। পণ্য ও সেবা খাত মিলে চলতি বছরে ৬৭ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত নভেম্বর মাসে রেকর্ড পরিমাণ তৈরি পোশাক রফতানি হয়েছে। রফতানির চলমান ধারা অব্যাহত থাকলে আশা করা যায় আমাদের রফতানি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

এছাড়া রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। সবদিক বিবেচনায় বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এবং অর্থনীতি সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে হবে।

সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাণিজ্য মন্ত্রী বলেন, চিনির সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলেই চিনির উৎপাদন বৃদ্ধি পাবে, তখন আর কোনও সমস্যা হবে না। এছাড়া চিনির ওপর আরোপিত শুল্ক কমিয়ে মূল্য কমানোর এবং সরবরাহ স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসন্ন রমজান মাসে চিনিসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায়সঙ্গত মূল্য নিশ্চিত করা হবে।

সভাটি পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণারয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভায় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ হাসান ইমাম খান, ওনার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট জসিম উদ্দিন, বিজিএমই এর প্রেসিডেন্ট ফারুক হাসান।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্টির সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এর সভাপতি রিজওয়ান রহমান, বিটিএমএ এর সভাপতি মোহাম্মদ আলী খোকনসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা, এনবিআর, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের প্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ