শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে পাকিস্তানে হক্কানি আলেমদের সবচেয়ে বড় কনফারেন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে ‘হুরমাতে সুদ সম্মেলন’ নামে পাকিস্তানে অনুষ্ঠিত হলো হক্কানি আলেমদের স্মরণকালের সবচেয়ে বড় কনফারেন্স।

গতকাল বুধবার পাকিস্তানের করাচিতে এ ‘হুরমাতে সুদ সম্মেলন’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানি, কায়েদে জমিয়ত মাওলানা ফজলুর রহমান, মুফতি মুনিবুর রহমান, ক্বারী হানিফ জলন্ধরী, সুজাউদ্দিন শেখ, মাওলানা জাহিদ আল রশিদী প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফেডারেল অর্থমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, দেশে সুদ প্রথার অবসান ঘটাতে আমরা বদ্ধপরিকর।

তিনি বলেন, ইসলামী ব্যাংকিংকে প্রচলিত ব্যাংকের চেয়ে ভালো করতে হবে, ইসলামী ব্যাংকিং পণ্যকে সস্তা করতে হবে। ইসলামী ব্যাংকে টাকা রাখার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, সরকার তো ঋণ নিয়েই চলছে, ইসলামী ব্যাংকে টাকা রাখব কোথা থেকে?

বক্তৃতায় ইসহাক দার বলেন, দেশে সুদ প্রথার অবসানের দৃঢ় সংকল্প রয়েছে, তিনি সুদ নিষিদ্ধের বিষয়ে শরীয়ত আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানান।

অর্থমন্ত্রী আরও বলেন, আমরা ইসলামী ব্যাংকিংয়ের জন্য প্রচেষ্টা চালিয়েছি, বিশ্বব্যাপী প্রতিটি মানুষকে ব্যাংকিং ব্যবস্থার সাথে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থা জীবনের প্রয়োজনে পরিণত হয়েছে, ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছ লেনদেন নিশ্চিত করা যায়, ২০ থেকে ২১ শতাংশ ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় এসেছে।

অনুষ্ঠানে মুফতি তাকি উসমানি বলেন, আমরা এ কনফারেন্সে আমন্ত্রণ জানিয়েছি। এখানে দেশের ব্যাংকার, অর্থনীতিবীদ, সব মাজহাবের উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমরা এখন থেকে ব্যাংকগুলোতে সুদি কারবার প্রতিহত করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবো। সরকার কে বলবো আপনারা নিজেরাও সুদ থেকে বাঁচুন। দেশের মানুষকেও সুদ থেকে রক্ষা করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ