শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

শিশু আয়াতের খণ্ডিত মাথা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে অপহরণের পর ছয় টুকরো করা শিশু আলিনা ইসলাম আয়াতের লাশের আরেকটি অংশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর বন্দরটিলার আকমল আলী ঘাটসংলগ্ন স্লুইসগেট এলাকা থেকে আলিনার মাথা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রামের পরিদর্শক মোস্তাফিজুর রহমান চৌধুরী।

তিনি জানান, ছয় দিন ধরে তারা তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন। আজ সকালে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে গেলে স্থানীয় জেলেরা একটি খণ্ডিত মাথা দেখতে পাওয়ার কথা জানান। পরে মাথাটি উদ্ধার করে আলিনার পরিবারকে খবর দেওয়া হয়। পরিবার নিশ্চিত করেছে মাথাটি আলিনারই।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বিকেলে নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে আলীনা ইসলাম আয়াত (৫) নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ১০ দিনের মাথায় ২৪ নভেম্বর সোহেল রানার বাড়ির ভাড়াটিয়া আবির আলীকে (১৯) গ্রেপ্তার করে পিবিআই।

পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদে আবির বলেছেন, মুক্তিপণ আদায়ের জন্য শিশু আয়াতকে অপহরণ করেছিলেন। এরপর ১৫ মিনিটের মধ্যে শ্বাসরোধে আয়াতকে খুন করেন। এরপর লাশ ছয় টুকরা করে সাগরে ভাসিয়ে দেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ