শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

২৬ শর্তে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি দেয়া হয়েছে বিএনপিকে।

২৬টি শর্তে বিএনপিকে এ অনুমতি দেয়া হয়েছে বলে মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে।

এর আগে, রাজধানীর নয়াপল্টনে গণসমাবেশের আয়োজন করতে আবেদন করে বিএনপি। তবে জনদুর্ভোগের কথা বলে নয়াপল্টনে এ সমাবেশের অনুমতি দেয়া হবে কিনা তা নিয়ে বিচার-বিশ্লেষণ শুরু হয়। এরপর সরকারের পক্ষ থেকে জানানো হয়, শর্ত সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে।

এদিকে, নয়াপল্টনেই গণসমাবেশ করা হবে বলে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন। এক্ষেত্রে এখন পর্যন্ত অনড় অবস্থানে দলটি। দলটির পক্ষ থেকে বলা হয়, গণসমাবেশ ঘিরে সরকার নানা ধরনের বাধা দিতে পারে। তবে কোনোভাবেই পিছপা হবে না বিএনপি। আর সরকারে দাবি, জনদুর্ভোগ সৃষ্টি করতে নয়াপল্টনে জেদ করে গণসমাবেশ করতে চাইছে দলটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ