মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

জি এম কাদেরের জাপার দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাপার চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম) দায়িত্ব পালনে নিম্ন আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে জি এম কাদেরের আবেদনের শুনানির পর মঙ্গলবার বিচারপতি শেখ আবদুল আউয়াল রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহিদা খাতুন, সহকারী অ্যাটর্নি জেনারেল কোহিনুর আক্তার ও সাবিনা পারভীন।

আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ‘নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করায় চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে কোনো বাধা নেই। ’

গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। তাঁর আবেদনে গত ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত ও দায়িত্ব পালনে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। পরে এই আদেশ প্রত্যাহার করতে জি এম কাদের ওই আদালতেই আবেদন করেন। কিন্তু গত ১৬ নভেম্বর সে আবেদনটি খারিজ করা হয়। এই খারিজ আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করেন জি এম কাদের।

জেলা জজ জি এম কাদেরের আবেদনটি ৯ জানুয়ারি শুনানির তারিখ দেন। কিন্তু দলীয় ক্ষতির কথা তুলে ধরে সে দিনই শুনানির আরজি জানালে জেলা জজ আবেদনটি খারিজ করে দেন। এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করলে সেটির শুনানি নিয়ে নিষেধাজ্ঞা স্থগিত করে রুল দেন আদালত।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ