মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বিএনপি নেতা শাহাজাহান খান মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান খান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে বিএনপি নেতা শাহজাহান খান মারা গেছেন। তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহজাহান খানের মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

শায়রুল কবির খান বলেন, শাহজাহান খানের জানাজার নামাজ ও দাফন পটুয়াখালী জেলা গলাচিপাতে অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৪ নভেম্বর পটুয়াখালী থেকে বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে হামলার শিকার হন শাহজাহান খান। এ সময় তার সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। শাহজাহান খান জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ