বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪ ‘ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না’ ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চোখে পড়লে কি অজু ভেঙে যাবে?

বিশ্বে করোনায় কমেছে শনাক্ত ও মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৪১২ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ৮৭ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৪০ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত রোগী কমেছে ৫০ হাজারের বেশি।

সোমবার (২৮ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৬১ লাখ ৩২ হাজার ৬৭৩ জন। এরমধ্যে মারা গেছে ৬৬ লাখ ৩৬ হাজার ১৮৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৪৭৬ জন এবং মারা গেছেন ১৪২ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১৮ জন এবং মারা গেছেন ৫১ জন।

এছাড়া, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮ জন এবং মারা গেছেন ৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ২৮ জন এবং মারা গেছেন ৩৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৬৭৫ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৫১ জন এবং মারা গেছেন ৩৫ জন।

তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩১১ জন এবং মারা গেছেন ২৫ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৪৩ জন এবং মারা গেছেন ২০ জন। ব্রাজিলে মারা গেছেন ১৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৬৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ