শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

মসজিদে নববীর আঙ্গিনায় নারীর সন্তান প্রসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের পবিত্র মদিনার মসজিদে নববীর আঙিনায় সন্তান প্রসব করেছেন এক নারী। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি গেজেট।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য নারীদের সঙ্গে ওই নারীও নামাজ আদায় করতে মসজিদে নববীতে এসেছিলেন। নামাজ শেষে মসজিদ ত্যাগ করার সময় হঠাৎ প্রসব বেদনা শুরু হয় তার।

এ সময় উপস্থিত কয়েকজন নারী-পুরুষ দ্রুত সৌদি রেড ক্রিসেন্টের মসজিদে নববী শাখার (এসআরসিএ) স্বেচ্ছাসেবীদের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনাস্থলে এসে ওই নারীর চিকিৎসার দায়িত্ব নেন।

সৌদি রেড ক্রিসেন্ট মদিনা শাখার মহাপরিচালক ডা. আহমেদ বিন আলী আল-জাহরানি বলেন, একজন নারী মসজিদে নববীর আঙ্গিনায় প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা যখন ঘটনাস্থলে আসেন।

তিনি জানান, মসজিদে নববীর আশেপাশে রেড ক্রিসেন্টের কয়েকটি অ্যাম্বুলেন্স সবসময় রাখা থাকে। সেসব অ্যাম্বুলেন্সে চিকিৎসক ও জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থাও রয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ায় ও অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ওই নারী নিরাপদে সন্তান প্রসব করেছেন।

ডা. আহমেদ বিন আলি আল-জাহরানি জানান, মা ও শিশু উভয়েই সুস্থ আছেন। বর্তমানে মদিনার বাব জিবরিল স্বাস্থ্যকেন্দ্রে ওই মা ও শিশুকে ভর্তি করে রাখা হয়েছে।

সৌদির সাধারণ জনগণ ও আগত বিদেশি ওমরাযাত্রীদের যে কোনো প্রয়োজনে রেড ক্রিসেন্টের জরুরি সেবা পেতে হলে ৯৯৭ নম্বরে ফোন করার পরামর্শ দেন ডা. আল-জাহরানি। এছাড়া, আসাফনি ও তাওয়াক্কালানা অ্যাপ থেকে এসওএস পাঠানো হলেও জরুরি অ্যাম্বুলেন্স সঠিক স্থানে পৌঁছে যাবে বলেও নিশ্চিত করেছেন সৌদি রেড ক্রিসেন্ট মদিনা শাখার মহাপরিচালক।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ