বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’ জামিআ রাব্বানিয়া আরাবিয়ার ভর্তি তারিখ ঘোষণা  ‘ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে’ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

বিশ্বে করোনায় আরও ৭৯৯ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭৯৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৯৯৫ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ৭২ হাজার ৪১৩ জন।

শনিবার (২৬ নভেম্বর) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জাপানে সবচেয়ে বেশি ১ লাখ ১৭ হাজার ৮৪০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুর শীর্ষে ব্রাজিল। দেশটিতে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ফ্রান্সে ৬৮ জনের মৃত্যু এবং শনাক্ত ৪৮ হাজার ৬১৯ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৫৮ জন এবং আক্রান্ত ৯ হাজার ৫১৩ জন। দক্ষিণ কোরিয়ায় মৃত্যু ৫৫ জন এবং আক্রান্ত ৫৩ হাজার ৯৯৮ জন। রাশিয়ায় মৃত্যু ৫৬ জন এবং আক্রান্ত ৫ হাজার ৯৯২ জন। তাইওয়ানে মৃত্যু ৫৬ জন এবং আক্রান্ত ১৪ হাজার ১৯৫ জন। জাপানে মৃত্যু ১০০ জন এবং আক্রান্ত ১ লাখ ১৭ হাজার ৮৪০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ২৪১ জন। এরমধ্যে ৬৬ লাখ ৩৫ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৬২ কোটি ৪২ লাখ ৭ হাজার ৫৮২ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ