বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

তুরস্কে ১৬০ হাফেজকে সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করায় ১৬০ জন হাফেজ ছেলে ও মেয়েকে সম্মাননা দেওয়া হয়েছে। গত শুক্রবার (২৫ নভেম্বর) তুরস্কের এরজিনকান অঞ্চলে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা অনুষ্ঠানে তুরস্ক সরকারের ধর্মবিষয়ক অধিদপ্তরের দায়িত্বশীলসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিআরটির খবরে বলা হয়েছে , পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে বর্ণাঢ্য এ অনুষ্ঠান শুরু হয়। হাফেজ শিক্ষার্থীদের প্রবেশ করলে হলরুমে অন্য রকম আধ্যাত্মিক আবহ তৈরি হয়। তাদেরকে হিফজের সনদপত্র ও বিশেষ উপহার প্রদান করা হয়। এ সময় তারা সবার কাছে নিজেদের জন্য দোয়া প্রার্থনা করে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, তুরস্কে পবিত্র কোরআনে হাফেজের সংখ্যা দিন দিন বাড়ছে। তাদেরকে হিফজের পাশাপাশি সমাজে ইসলাম শিক্ষা বিস্তার করে মানবিক বিশ্ব গড়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে হাফেজদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ ছাড়া সবাইকে উপহারসামগ্রী দেওয়া হয়।

এর আগে তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তর জানিয়েছে, ২০২১ সালের সামার সেশনে কোরআন হিফজের পাঠ পর্বে দেশটির ২০ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। গত বছর তুরস্কের ৬১ হাজার মসজিদে কোরআন হিফজের পাঠদান অনুষ্ঠিত হয়। কোরআন হিফজের কার্যক্রম পরিচালনায় ১৩ হাজার সেন্টার আছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ