বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

স্বাচিপের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৫ম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আজ শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সম্মেলন কেন্দ্রে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

এ সময় চিকিৎসক নেতাকর্মীরা দাঁড়িয়ে স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

এরপর বিকেল ৩টা ১৩ মিনিটে স্বাচিপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন। এসময় সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সম্মেলন শুরুর দেড় থেকে দুই ঘণ্টা আগেই মিছিল-শ্লোগানে উত্তাল হয়ে উঠে সম্মেলনস্থল। দীর্ঘদিন পর সম্মেলনে যোগ দিতে পেরে আনন্দিত চিকিৎসকরা।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ