বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল জাতীয়তাবাদী যুবদল

অবশেষে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নানা নাটকীয়তার পর মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিমের নাম ঘোষণা করেছেন রাজা সুলতান আবদুল্লাহ্। খবর আল জাজিরার।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় ৩টায়) তিনি শপথগ্রহণ করবেন। এর মাধ্যমে ৭৫ বছর বয়সী রাজনীতিকের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে মসনদে বসার দীর্ঘদিনের স্বপ্ন সত্য হবে।

৫৪ বছর রাজনীতির মাঠ দাপিয়ে বেড়ালেও কখনো সরকার প্রধান হতে পারেননি আলোচিত এই নেতা। গেলো সপ্তাহের সাধারণ নির্বাচনে ২২২ আসনের পার্লামেন্টে কোনো দলই সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রয়োজন ছিল ১১২ আসনে জয়। রাজনৈতিক অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করেন রাজা সুলতান আবদুল্লাহ্।

মালয়েশিয়ার রাজনীতিতে রাজার পদটি আলংকারিক হলেও বিশেষ প্রয়োজনে তিনি সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার রাখেন। ঝুলন্ত পার্লামেন্ট ঠেকাতে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী বাছাইয়ের উদ্যোগ নেন তিনি।

সর্বোচ্চ ভোট পাওয়া দলগুলোকে জোট সরকার গঠনের পরামর্শ দেন তিনি। তবে, আনোয়ার ইব্রাহিমের সাথে ঐক্য করতে নারাজ মুহিউদ্দিন ইয়াসিন। অন্যদিকে, ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনালও সমর্থন দেয়নি কোনো পক্ষকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ