মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৯৭৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটি আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ৯০ জন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ১৬০ জন।

এ ছাড়া রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ৫৪ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৩৪৫ জন এবং মারা গেছেন ২৭২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২২১ জন এবং মারা গেছেন ৫১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৩২৪ জন এবং মারা গেছেন ৫৩ জন।

তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ৩১ জন। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৮ জন এবং মারা গেছেন ৬১ জন। ব্রাজিলে মারা গেছেন ১০২ জন এবং আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১৭১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ১৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৮৪ জনের।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৪৩ লাখ ২১ হাজার ১৬২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৩০ হাজার ৭৮৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ