বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’ জামিআ রাব্বানিয়া আরাবিয়ার ভর্তি তারিখ ঘোষণা  ‘ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে’ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

বিশ্বে করোনায় শনাক্ত পৌনে ২ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৪২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৯৪২ জন।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৪২৪ জন এবং মারা গেছেন ৫৭ জন।

রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৬২ জন এবং মারা গেছেন ৫৫ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮১৫ জন এবং মারা গেছেন ৬৪ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩০৬ জন এবং মারা গেছেন ৪৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯১ জন এবং মারা গেছেন ৩৫ জন।

তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯১৫ জন এবং মারা গেছেন ৪১ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫৭ জন এবং মারা গেছেন ৬৯ জন। ব্রাজিলে মারা গেছেন ৬১ জন এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৭৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৯৪ জনের।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ৯৯২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ২৭ হাজার ৩৭৪ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ