মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

২৭ নভেম্বর সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এক বছরেরও বেশি সময় পর প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের সঙ্গে সশরীরে সভায় বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, ২৭ নভেম্বর দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধানমন্ত্রী সশরীরে অংশ নেবেন।

এর আগে গত বছরের ১৮ আগস্ট প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে সচিবদের নিয়ে সভা করেন।

জানা গেছে, ২৭ নভেম্বরের সভায় করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সচিবদের বেশ কিছু দিক-নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে এবং খাদ্য উৎপাদন বাড়াতে সচিবদের বিশেষভাবে নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ