বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

সাবেক অর্থ প্রতিমন্ত্রী আবুল হোসেন আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ মোহাম্মদ আবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার সকাল ১১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল ৮৫ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

শাহ মোহাম্মদ আবুল হোসেন একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি বরিশাল উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন। পাশাপাশি ২০০১ সালে জোট সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

আজ বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে মোহাম্মদ আবুল হোসেনকে বনানী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মোহাম্মদ আবুল হোসেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ