বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’ জামিআ রাব্বানিয়া আরাবিয়ার ভর্তি তারিখ ঘোষণা  ‘ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে’ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৬ জন হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭০০ জন। স্থানীয় সময় সোমবার সকালে পশ্চিম জাভা দ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে এএফপি জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, পশ্চিম জাভার সিয়ানজুড় শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর ভূমিকম্পটির উৎপত্তি। এতে সুনামির কোনো সম্ভাবনা তৈরি হয়নি।

সিয়ানজুর প্রশাসনের প্রধান হেরমান সুহেরমান মেট্রো টিভিকে বলেন, এখন পর্যন্ত শুধু এই হাসপাতাল থেকে (সিয়ানজুর শহরের হাসপাতাল) আমি যে তথ্য পেয়েছি, প্রায় ২০ জন মারা গেছেন। কমপক্ষে ৭০০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অধিকাংশই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে শরীরে আঘাত পেয়েছেন।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। সেখানকার সিয়ানজুর শহর ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ