বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

আমরা বেকার যুবকদের চাকরি দেব: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেন, আমরা বেকার যুবকদের চাকরি দেব।

গতকাল রোববার শিকারপুরে জমিয়তে উলামায়ে ইসলামের সভায় বক্তব্য রাখতে গিয়ে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান আরো বলেন, ইমরান খান বিশ্বে পাকিস্তানকে নিয়ে ব্যঙ্গ করেছেন, ইমরান খানের এজেন্ডা অসম্পূর্ণ, এজন্য তিনি সরকারের কাছে দাবি জানাচ্ছেন।

তিনি বলেন, পাকিস্তানে রাষ্ট্র বিলুপ্ত করে পশ্চিমা সভ্যতা আনার এজেন্ডা অসম্পূর্ণ, ইমরান খান শোনে রাখুন, জমিয়তে উলেমা-ই-ইসলাম আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ইমরান খানের স্বাধীনতার কথা মাত্র চার-পাঁচ দিনের জন্য, ইমরান খান একটা কথায় লেগে থাকেন না, তিনি দিনে চারবার ভাষা পরিবর্তন করেন।

তিনি আরও বলেন, ইমরান খান বলতেন লাখ লাখ চাকরি দেবেন, অথচ ইমরান খান তিন থেকে চার লাখ যুবককে বেকার করে দিয়েছেন।

জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান আরও বলেন, এখন আমরা বেকার যুবকদের চাকরি দেব, আমাদের আগামী প্রজন্ম ও এই দেশকে বাঁচাতে হবে। এখন আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ