মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তিতে মাউশির জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব ও উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নিমিত্ত সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়) আবেদন ফরম পূরণ ইতোমধ্যে শুরু হয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠানের তথ্য সফটওয়্যারে সঠিকভাবে আপলোড না করার কারণে ওইসব প্রতিষ্ঠানের নাম সফটওয়্যারে প্রদর্শিত হচ্ছে না।

এক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের নাম সফটওয়্যারে প্রদর্শিত হচ্ছে না তাদের ১৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবারও সঠিকভাবে তথ্য আপলোড করে সাবমিট করার জন্য অনুরোধ করা হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ