বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২ দিনের সংক্ষিপ্ত সফরে শুক্রবার বাংলাদেশে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী সাহেব আগামী ১৮ নভেম্বর রোজ শুক্রবার ২ দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন করবেন।

আওয়ার ইসলামকে এই তথ্য নিশ্চিত করেছেন আল্লামা মাদানীর একান্ত শাগরেদ ও মুরিদ রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব ও মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী মাদ্রাসা, ঢাকার মুহতামিম মুফতি ইমরানুল বারী সিরাজী।

২ দিনের সফরসূচি ১৮ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় বিমান যোগে কলকাতা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা। চট্টগ্রাম পৌঁছে হাটহাজারী মাদ্রাসায় শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর কবর জিয়ারত করবেন। মাগরিবের নামাজের পর বায়তুল ফালাহ ময়দানে বয়ান। রাত্রিযাপন করবেন চট্টগ্রামে।

১৯ নভেম্বর শনিবার সকালে বিমানযোগে ঢাকায় গমন। মাগরিবের নামাজের পর ঢাকা মাদানী নগর মাদ্রাসায় বয়ান ও বাইয়াত করবেন। রাত্রিযাপন মাদানীনগর মাদ্রাসায়। ২০ নভেম্বর রোববার সকালের ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে রওনা করবেন।

উল্লেখ্য, আল্লামা সাইয়েদ আরশাদ মাদানীর বাংলাদেশ এই সফর ৫ দিনের ছিল। অনিবার্য কারণবশত: সফর সংক্ষিপ্ত করে ২ দিনের করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ