বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবারও বিভিন্ন শ্রেণিতে অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির আবেদন নেওয়া শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ বুধবার ১৬ নভেম্বর, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (১৪ নভেম্বর) ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ভর্তির জন্য শিক্ষার্থী বাছাইয়ে ডিজিটাল লটারি হবে ১৩ ডিসেম্বর। আবেদনের জন্য ক্লিক করুন: https://gsa.teletalk.com.bd/

সরকারি বিদ্যালয়
আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অনলাইন লটারি। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না। ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ করতে হবে। শুধু অনলাইনে আবেদন করা যাবে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে (ফিডার শাখাসহ) তিনটি গ্রুপে বিভক্ত করে ভর্তির কাজটি করা হবে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দক্রম দিয়ে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় দিতে পারবে।

অন্যদিকে, সারা দেশে আবেদনকারী আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা থেকে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দক্রম দিতে পারবে। ডাবল শিফট চলা বিদ্যালয়ের ক্ষেত্রে উভয় সিফট পছন্দ করলে দুটি পছন্দ বলে গণ্য হবে।

বেসরকারি বিদ্যালয়
ঢাকা মহানগরীসহ সারা দেশের মহানগরী পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও শুধু অনলাইনে আবেদন করা যাবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ