বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিশ্ব মন্দা মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক দৈন্যদশার মধ্যে সম্ভাব্য বিশ্ব মন্দা মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, প্রতিটি জায়গায় কিছু না কিছু উৎপাদন করতে হবে। নিজেদের যেটি চাহিদা পূরণ করার নিজেরাই চেষ্টা করবেন। যেন বিশ্বের এই মন্দার ধাক্কাটা আমাদের দেশে না পড়ে।

‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২’-এর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, যাদের জমি আছে, তাদের প্রত্যেককে নিজ নিজ জমিতে কিছু না কিছু উৎপাদন করতে হবে।

তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশের উন্নয়নের গতিও ‘দুর্ভাগ্যজনকভাবে’ ধীর হয়ে গেছে।
একদিকে করোনাভাইরাসের অভিঘাত, অন্যদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং স্যাংশন, কাউন্টার স্যাংশন। ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। কিন্তু এই মন্দা মোকাবিলার জন্য এখন থেকে আমাদেরও প্রস্তুতি নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ইনশাআল্লাহ বাংলাদেশের এই অপ্রতিরোধ্য গতিতে অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমরা এগিয়ে যাব।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ