বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ইরানের প্রেসটিভি নিষিদ্ধ করল ইউরোপীয় ইউনিয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবার ইরানের ২৪ ঘণ্টার ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিসহ তিনটি প্রতিষ্ঠান ও ২৯ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইরানে সাম্প্রতিক সহিংসতার সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে বিক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এতে সহিংসতার ঘটনাও ঘটে।

ইইউ সোমবার ইরানি কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দাবি করেছে, বিক্ষোভকারীদের ‘সহিংস উপায়ে দমনে’ এসব প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সংশ্লিষ্টতা রয়েছে।

নিষেধাজ্ঞার শিকার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি, আমিনিকে গ্রেফতারকারী চার পুলিশ সদস্য এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পদস্থ কয়েকজন কর্মকর্তা। এছাড়া, প্রেস টিভির বিরুদ্ধে সহিংসতার সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ‘জবরদস্তিমূলক স্বীকারোক্তি’ আদায়ের খবর প্রচার করার অভিযোগ এনেছে ইইউ।

এর আগে গতমাসে ইইউ ইরানের ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, এ ধরনের পদক্ষেপের পুনরাবৃত্তি হলে তেহরান পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করবে। -ইইউ ওয়েবসাইট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ