বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

আর যুক্তরাষ্ট্রকে দোষ দেবেন না ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য আর যুক্তরাষ্ট্রকে দোষ দেবেন না বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। লাহোরে নিজের বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। খবর ডনের।

চলতি বছরের শুরুর দিকে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারানোর পর যুক্তরাষ্ট্র প্রশাসনের ষড়যন্ত্রে তার ক্ষমতাচ্যুতি হয়েছে বলে বারবার বলে আসছিলেন পিটিআইপ্রধান। এবার সেই তিনিই যুক্তরাষ্ট্রকে আর দোষ না দেওয়ার কথা বলছেন। এ ঘটনাকে ‘বিস্ময়কর’ বলছে ডন।

ভাষণে ইমরান বলেছেন, তিনি ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে ‘মর্যাদাপূর্ণ’ সম্পর্ক চান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক প্রভু-চাকরের মতো বা প্রভু-দাসের মতো হয়ে আছে। আমরা ব্যবহৃত হয়েছি ভাড়াটে বন্দুকের মতো। কিন্তু এর জন্য আমি তাদের থেকে বেশি আমাদের সরকারগুলোকে দায় দিচ্ছি।

এ সময় ইউক্রেনে রাশিয়া সেনা পাঠানোর প্রাক্কালে নিজের মস্কো ভ্রমণকে ‘বিব্রতকর’ বলেও অ্যাখ্যা দেন ইমরান। যদিও এই সফর আরও কয়েক মাস আগেই ঠিক করা হয়েছিল বলে জানান তিনি। এছাড়া গত ৭ মাসের কার্যপ্রণালির ব্যাপারে দেশের সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ