বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

আগামী ১৬ নভেম্বর থেকে স্কুলে ভর্তির আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ১৬ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। যা শেষ হবে ৬ ডিসেম্বর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এমন তথ্য যুক্ত করে ভর্তি নীতিমালার খসড়া অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। শিগগিরই বিষয়টি চূড়ান্ত করে নীতিমালা আকারে জারি করবে মন্ত্রণালয়।

মাউশির তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি স্কুলে নির্ধারিত ফরমে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। ভর্তি ফি আগের মতোই থাকছে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর ১০ ডিসেম্বর সরকারি স্কুলে এবং বেসরকারি স্কুলে ১৩ ডিসেম্বর ভর্তির লটারি হবে।

অন্যদিকে, ভর্তির জন্য টেলিটকের ওয়েবসাইটে সরকারি-বেসরকারি স্কুলগুলোর তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে। করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

আজকের (১৪ নভেম্বর) মধ্যে ওয়েবসাইটে https://gsa.teletalk.com.bd প্রবেশ করে মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ের স্কুলগুলোর তথ্য আপলোড করতে বলা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ