বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী সম্মিলিত ইমাম খতীব পরিষদের সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. এর দৃষ্টিতে ড. ইউসুফ কারজাভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মূল: সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.
ভাষান্তর: সাঈদ হোসাঈন

ড. ইউসুফ কারজাভী। মুসলিমবিশ্বের শীর্ষসারির আলেম। উম্মতের রাহবার ও মুরুব্বী। জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য ও বিশ্বময় দওয়াতি তৎপরতার ক্ষেত্রে তাঁর মর্যাদাসম্পন্ন অবস্থান আরববিদ্ধান মহলে অতি সুপরিচিত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। সাড়া জাগানো বিপ্লবী চেতনাসমৃদ্ধ ও ইলমী গবেষণামূলক গ্রন্থের মাধ্যমে তিনি ইসলামী লাইব্রেরিকে সমৃদ্ধ করেছেন।

ডক্টরেট ডিগ্রির জন্য লিখিত তাঁর আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ ‘ফিকহুয যাকাত’ থেকে শুরু করে একেবারে শেষ গ্রন্থটি পর্যন্ত এর জ্বলন্ত প্রমাণ। শিক্ষা-দীক্ষা, আধ্যাত্মিক ও নৈতিক উন্নতি এবং দাওয়াতি ক্ষেত্রে তাঁর কর্মতৎপরতা ক্লান্তিহীন-শ্রান্তিহীন। মুসলিম উম্মাহর কল্যাণে তিনি চিরউৎসর্গিত।

উম্মাহর যুবসম্প্রদায়ের মাঝে চিন্তা-চেতনা ও দ্বীনের ক্ষেত্রে ব্যাপক বোধ ও সূক্ষ্ম অনুভূতি সৃষ্টি এবং সমাজ সংস্কারে তাঁর স্বর্ণোজ্জ্বল ভূমিকা প্রশংসনীয়। ইসলামী কর্মতৎপরতার ক্ষেত্রে তিনি মধ্যপন্থা অবলম্বন করেন। দ্বীনের সহিহ বুঝ ও মুসলিমবিশ্বের সমকালীন পরিস্থিতির সূক্ষ্ম উপলব্ধির মাঝে তিনি সম্মিলন ঘটানোর প্রয়াস পান।

ড. কারজাভী জগদ্বিখ্যাত বিশ্ববিদ্যালয় ‘আল আযহার’ এর অন্যতম শ্রেষ্ঠ কৃতিসন্তান। আরববিশ্বে এটি ইসলামী জ্ঞান-বিজ্ঞানের প্রাণকেন্দ্র। যুগে যুগে উম্মতের শ্রেষ্ঠ আলেম, দাঈ, বুজুর্গ ও মনীষীগণ এখানে জ্ঞান-গবেষণায় রত ছিলেন। আরব দুনিয়ায় দ্বীন-ইসলামের হেফাজত ও সংরক্ষণের ক্ষেত্রে তাঁদের অবদান অসামান্য।

শায়খ কারজাভী ইসলামী জ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জনের পর শিক্ষা-দীক্ষা ও দাওয়াতি ক্ষেত্রে শায়খ হাসান আল বান্নার চিন্তাধারা গ্রহণ করেন। দাওয়াত ও তারবিয়াত সম্পর্কে শায়খ বান্নার ছিল সজাগ দৃষ্টি, আর সংস্কার সম্পর্কে ছিল আলোকিত চিন্তা-দর্শন। তাঁর সঙ্গে দুটি দলের সম্পৃক্ততা ছিল খুব বেশি।

এক দল হল অভিজ্ঞ মুসলিম স্কলার, আরেক দল হল আধুনিক শিক্ষিতসমাজ। শায়খ বান্নার নীতি ছিল এককথায়- উপকারী যে কোন প্রাচীন বিষয় থেকে উপকৃত হওয়া এবং ভালো ও উপযোগী হলে যে কোন নতুন বিষয়কে স্বাগত জানানো। শায়খ কারজাভী এক্ষেত্রে তাঁর কাছ থেকে যথেষ্ট উপকৃত হয়েছেন। দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ও আধুনিক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মাঝে তিনি যথাসাধ্য ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করে পরিতৃপ্ত করেছেন।

শায়খ কারজাভী যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ শায়খ বান্নার এ চিন্তà¦