বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল

বোর্ডগুলোকে আরও সতর্ক হতে হবে : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আমরা কাদের প্রশ্নকর্তা ও মডারেটর হিসেবে দায়িত্ব দিচ্ছি, সেই দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। বোর্ডগুলোকে আরও সতর্ক হতে হবে। আমাদের সিস্টেমে সেটা আরও ভালো করতে হবে।

আজ বুধবার (৯ নভেম্বর) জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে ‘৭১ এ গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি চাই’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, এবারের এইচএসসির বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে যে বিতর্ক উঠেছে তা আমরা ইতোমধ্যে চিহ্নিত করেছি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশ্ন সেট করেছেন কারা, প্রশ্ন মডারেট করেছেন কারা সেগুলো তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের তদন্ত চলছে। এটা দেখা অবশ্যই দরকার, কারণ অবহেলাজনিত না এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আমাদের সেই বিষয়ে তদন্ত চলছে। যদি অবহেলা থাকে কিংবা ইচ্ছাকৃত হয় দুটির কোনটিই ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমরা সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের এখন প্রশ্নের পুরো প্রক্রিয়া যেভাবে সেট হয় তা হচ্ছে, প্রশ্ন একজন সেট করেন, আরেকজন মডারেট করেন। এরপর কিন্তু পরীক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত এটা আর কারো দেখার সুযোগ থাকে না’।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ